• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়েতে পরিবহনের ডাকাতিকালে হার্ট অ্যাটাকে ডাকাতের মৃত্যু

Lovelu / ৩৬০ Time View
Update : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

আব্দুল মান্নান সিদ্দিকীঃ

ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়েতে পরিবহনে ডাকাতিকালে হার্ট অ্যাটাকে ডাকাতের মৃত্যু। ১২ সেপ্টেম্বর ভোর রাত তিনটায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে এলাকায় এ ডাকাতির ঘটনাটি ঘটে।

এসময় ডাকাতের ছুরিকাঘাতে ২ জন যাত্রী আহত হন।
আহতরা হলেন মোহাম্মদ হৃদয় ও মোহাম্মদ ইমাম হোসেন। হৃদয় ও ইমাম হোসেন ঢাকা রায়েরবাগ এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি ডাকাত দলের সক্রিয় সদস্য তার নাম আব্দুল মালেক ওরফে আব্দুল আলিম।
বাড়ি পিরোজপুর জেলা ভান্ডারিয়া উপজেলা হরিপাল এলাকায়।তার বিরুদ্ধে ঢাকা গাজীপুর পটুয়াখালীতে ৪টি ডাকাতি মামলা রয়েছে।

জানা যায়, ১২সেপ্টেম্বর ভোর রাত তিনটায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সার্ভিসে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, সে সময় মহাসড়কের উপর দিয়ে যানবাহন ধীরগতিতে চলাচল করছিল,
এ সময় কেয়ট খালিএলাকাটি নিরব থাকায় ডাকাত দলের সদস্যরা সক্রিয় হয়ে।ছুরি, রামদা চাপাতি দিয়ে সিএনজি, প্রাইভেটকারে ডাকাতি করছিল, ডাকাতির সময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। ৯৯৯ফোন পেয়ে, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে, ডাকাতদল পালানোর চেষ্টা করে। সেসময় ডাকাত দলের একজন অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

শ্রীনগর থানাঅফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান। রাতে থানার পুলিশ দল টহলরত অবস্থায় ছিল, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালিয়ে যেতে ছিল, এ সময় ডিভাইডারে ডাকাতদলের একজন পড়ে থাকতে দেখা যায়।
টহল পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকডাক্তার মারুফা ইসলাম জানান, মৃত্যু ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাননি সম্ভবত তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। মৃত্যুর প্রকৃত কারণ ময়না তদন্তের পর জানা যাবে। আহত হৃদয় ও ইমাম হোসেনকে চিকিৎসা দেওয়া হয়েছে, তারা সামান্য আহত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category