• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
Headline
শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সদস্যদের কক্সবাজার ভ্রমণ শুরু কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই: ইউএনও মাহমুদা কুলসুম মনি ত্রিশালে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ, দেড় বছরেও চালু হয়নি নতুন সেতু চিকিৎসক রোগীর মধ্যে মানসিক স্বস্তি ও আস্থা তৈরি করতে পারেন: মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের নির্বাহী পরিষদ গঠন মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন কুমিল্লায় গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে মহালয়া উৎসব উদযাপন কালিয়াজুরীতে টিনের চালে দুই বানর, উৎসুক জনতার ভিড় আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা রাখতে হবে : জসীম উদ্দিন সরকার

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ

Lovelu / ২১১ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি:

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে কেন্দ্রীয় ছাত্রদলের অনুমোদনের মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়।

 

এর আগে, গত ২৩ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এর যৌথ স্বাক্ষরে আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। সেই কমিটিতে মো. সালাহউদ্দিন আহমেদ কে সভাপতি এবং মাহফুজুর রহমান লিপকন কে সাধারণ সম্পাদক করা হয়েছিল।

 

নতুন ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের উত্তর সরদারকান্দি গ্রামের সন্তান মো. আব্দুল আজিজ।

 

ছাত্রদল সূত্রে জানা যায়, সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কেন্দ্রীয় নির্দেশনায় এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

নবনির্বাচিত ছাত্রদল নেতা আ. আজিজ বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সংগঠনকে সুসংগঠিত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category