• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
Headline
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মেডিকেল কলেজ শুধু ডাক্তার তৈরি করেনি, সমাজনেতাও তৈরি করেছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল

ডোমারে নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রম অনুষ্ঠিত

Lovelu / ৬২৫ Time View
Update : সোমবার, ৭ নভেম্বর, ২০২২

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারীঃ

ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে নীলফামারীর ডোমার পৌরসভায় নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এবার ৯টি ওয়ার্ডে মোট এক হাজার ৬৯ জন নতুন ভোটার হবেন।

শনিবার (৭ই নভেম্বর) ডোমার পৌরভবনে সকাল ৯টা থেকে পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রম শুরু করে নির্বাচন অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আগামীকাল ৭,৮ ও ৯নং ওয়ার্ডের ভোটারদের ছবি তোলা হবে।

নতুন ভোটার মো. মেহেদী হাসান বলেন, প্রথমবারের মতো ভোট তুলতে এসেছি। আগামী নির্বাচনে আমার ভোটাধিকার প্রয়োগ সহ জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নাগরিক সুবিধা গ্রহণ করতে পারবো দেখে অনেক আনন্দিত আমি।

ডোমার পৌরসভার প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর সেলিম রেজা জানান, নির্বাচন কমিশনের নির্দেশে উপজেলা নির্বাচন কর্মকর্তার সহযোগিতায় এবছরের নতুন ভোটারদের ছবি তোলা হচ্ছে। নতুন ভোটারদের ছবি তোলার মাধ্যমে তাদের নাগরিকত্বের পরিচয় দেওয়া হবে। যদি কেউ ছবি তুলতে না পারে, তবে আগামী ১১ ও ১২ই নভেম্বর ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ছবি তোলার সুযোগ রয়েছে।

উল্লেখ্য, ‘গ’ শ্রেণিভুক্ত ডোমার পৌরসভার মোট ভোটার ১৪ হাজার ২ শত ৪৯ জনের সাথে আরও নতুনভাবে ১ হাজার ৬৯ জন ভোটার যুক্ত হবেন ছবি সহ আগামী ভোটার তালিকায়। গতকাল (৬ই নভেম্বর) পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ডের নতুন ভোটারদের ছবি তোলা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category