• রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ৩

Lovelu / ৩৫৪ Time View
Update : শনিবার, ৮ অক্টোবর, ২০২২

মো: ফেরদৌস জোর্য়াদ্দারঃ

ঝিনাইদহ জেলার চুয়াডাঙ্গা সড়কের ১৮ মাইলে মূল সড়কের উপর দাঁড়িয়ে থাকা পল্লী বিদ্যুত অফিসের বৈদ্যুতিক খাম্বা বোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় ভেটেরিনারি কলেজ ছাত্র সংসদের ভিপিসহ ০৩ শিক্ষার্থী নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ১১ টার সময় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহী ৩ জন মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গামুখী যাচ্ছিলেন অবস্থায় আঠারো মাইল মূল সড়কের উপরে পল্লী বিদ্যুৎ অফিসে বৈদ্যুতিক খাম্বা বোঝায় ট্রাক দাঁড়িয়েছিল। এমতাবস্থায় পিছনদিক থেকে মোটরসাইকেল সজোরে ধাক্কা খেলে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়। নিহতরা হলেন ভেটরিনারি কলেজের ভিপি সাইফুজ্জামান মুরাদ, সাধারণ শিক্ষার্থী তৌহিদ ও সমরেশ বিশ্বাস।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলে জানা যায়, দুর্ঘটনা কবলিত হয়ে তিনজনের মৃত্যু ঘটেছে, মরদেহ মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category