• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

ঝিকরগাছায় ৬টি ইউনিয়নের আংশিক কমিটি দিল উপজেলা স্বেচ্ছাসেবকলীগ

Lovelu / ২৩৬ Time View
Update : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

সুজন মাহমুদ,ঝিকরগাছা প্রতিনিধি(যশোর):

যশোরের ঝিকরগাছা উপজেলায় ৬টি ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি দিল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। সোমবার (২৩ জানুয়ারী) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজদ।

উপজেলার গঙ্গানন্দপুর, মাগুরা, পানিসারা, ঝিকরগাছা (সদর), নাভারণ ও বাঁকড়া ইউনিয়ন। স্বেচ্ছাসেবক লীগের গঙ্গানন্দপুর ইউনিয়নে ১২ সদস্যের আংশিক কমিটির সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মাগুরা ইউনিয়নে ১২ সদস্যের আংশিক কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান লিটু, সাধারণ সম্পাদক হাশেম আলী, পানিসারা ইউনিয়নে ১২ সদস্যের আংশিক কমিটির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাসানুর রহমান, ঝিকরগাছা (সদর) ইউনিয়নে ১৪ সদস্যের আংশিক কমিটির সভাপতি তবিবর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, নাভারণ ইউনিয়নে ১৭ সদস্যের আংশিক কমিটির সভাপতি ফারুক শিকদার রবি, সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম ও বাঁকড়া ইউনিয়নে ১১ সদস্যের আংশিক কমিটির সভাপতি নুরুজ্জামান আকাশ ও সাধারণ সম্পাদক জুয়েল রানা। উল্লেখিত আংশিক কমিটির নেতৃবৃন্দ আগামী ৩১ মার্চের ভেতরে পূর্ণাঙ্গ কমিটি করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন কমিটি দেওয়ার বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ জানান, কমিটি গঠনের আগে আমরা প্রতিটি ইউনিয়নে কর্মীসভা করেছি। এর আগে ৫টি ইউনিয়নে কমিটি গঠন করা হয়েছিল। বাকি ৬ ইউনিয়নে কমিটি গঠনের মাধ্যমে উপজেলার ১১টি ইউনিয়নে কমিটি গঠন করা সম্পন্ন হল। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এসব ইউনিয়নে ১৩ বছর পরে আবারও নতুন করে কমিটি দেওয়া হল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category