• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

জীবন মধ্যাহ্নে

Lovelu / ৪৮০ Time View
Update : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

**ঊষা মল্লিক**

ক্লান্ত ব্যস্ত শরীর যেন আজ, হয়েছে অবসন্ন,
বয়স যেন বলছে এটা জীবনের সেই মধ্যাহ্ন।
প্রাণ চায় ফিরে যেতে আমার শৈশবে,
মন বলে আছো যে তুমি কঠিন এক বাস্তবে।
শৈশবের সেই দিনগুলো ছিল না বেশি রঙিন,
তবুও তাতে আনন্দ যেন ছিল অন্তহীন।

বিলাসিতার চিহ্ন টুকুও ছিল না যে সেদিন,
মধ্যাহ্নে এসে বুঝতে পারি সেটাই ছিল সুদিন।
সারাদিন মাঠে ঘাটের কাদা মাখা শরীরে,
রোগ জ্বালা ঢুকতে তো পারত না ভিতরে।

শুধু যেন খেলা আর কিছুর চিন্তা নাই ,
সবকিছুর মধ্যেই যেন আনন্দ খুঁজে পাই।
আজ এই মধ্যাহ্নে শুধুই আছে ব্যথা,
মনের ভিতরে জমে আছে কত না বলা কথা।

গরম ঠান্ডার কোনো সমস্যায় সেদিন তো ছিল না,
আজ যেন ঠান্ডা বা গরমেও আরাম কিছু মেলে না।
জীবন ছিল হাসি খুশি আর ছিল সরল,
আজ যেন জীবন পান করছে, জটিলতায় ভরা গরল।

কৈশোরের সেই দুষ্টুমিতে ছিল না কোনো ছলনা,
সংসারে যেন আজ শুধু, চাওয়া পাওয়ার বঞ্চনা।
যৌবনের সেই মিষ্টি প্রেমে ছিল কতো সুর,
প্রিয় জন চলে গেছে আজ দূর হতে বহুদূর।

থমকে গেছে জীবনের আজ সেই পরিচিত গান,
ধুঁকছে যেন এই মন আর এই ছোট্ট প্রাণ।
কান্না হাসির সেই দিন গুলো ছিল বড় বেশ,
জীবনের এই মধ্যাহ্নে আজ সবকিছু যেন শেষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category