• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

জাতিসংঘের পর্যটন সংস্থার কমিটিতে প্রথম বাংলাদেশি শাহীদ হামিদ বুলেটিন নিউজ ডেস্ক :

admin / ৩০৬ Time View
Update : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ডব্লিউটিও) ২৪তম সাধারণ সভায় ওয়ার্ল্ড কমিটি ট্যুরিজম এথিক্সের বিকল্প সদস্য নিযুক্ত হয়েছেন বাংলাদেশের শাহীদ হামিদ। এই প্রথম কোনও বাংলাদেশি জাতিসংঘের ওয়ার্ল্ড কমিটি অন ট্যুরিজম এথিক্সে যুক্ত হলেন। গত ১ ডিসেম্বর ইউএনডব্লিউটিও-এর সাধারণ সভা স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড শাহীদকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এই পদের জন্য মনোনীত করে।

ট্যুরিজম এথিক্স কমিটিতে শাহীদ ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন। তিনি পাটা বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান হিসেবেও দায়িত্বরত আছেন। এর আগে শাহীদ হামিদ প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন গ্লোবাল এর নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রথম বাংলাদেশি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সোটেল হস্পিট্যালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড কনসালটেন্সি নামক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শাহীদ হামিদ।

ওয়ার্ল্ড কমিটি অন ট্যুরিজম এথিক্স একটি স্বাধীন এবং নিরপেক্ষ সংস্থা, যা ইউএনডব্লিউটিও-এর সাধারণ পরিষদের অন্তর্ভুক্ত এবং পর্যটনের জন্য গ্লোবাল কোড অব এথিক্স এর নীতিগুলির বাস্তবায়ন, মূল্যায়ন এবং পর্যবেক্ষণে নিয়োজিত থাকে। এর প্রধান কাজ হল সমাজ ও পরিবেশের জন্য নৈতিক প্রভাবসহ সেসব সম্যসাগুলোর সমাধান করা; যা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পর্যটন ক্ষাতের সাথে সরাসরি যুক্ত থাকে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান জাবেদ আহমেদ বলেন, ‘শাহীদ হামিদকে ওয়ার্ল্ড কমিটি অন ট্যুরিজম এথিক্স এর সদস্য নির্বাচিত করায় আমরা গর্বিত। পর্যটনে তার বহুমাত্রিক দক্ষতা বিশ্ব দরবারে বাংলাদেশের পর্যটন শিল্পকে তুলে ধরতে সহায়তা করবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category