• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Headline
গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু মতলব উত্তরে ছাত্রদলের বৃক্ষরোপণ ও কলেজ ক্যাম্পাসে ডাস্টবিন প্রদান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী কুমিল্লা ছাতিপট্টি নৃসিংহ মন্দিরে তিন দিনব্যাপী হরিকথা মহোৎসব শুরু কুমিল্লা ছাতিপট্টির নৃসিংহ বিগ্রহ মন্দিরে অফিস কক্ষের শুভ উদ্বোধন বাবার স্বপ্ন পূরণ করেছেন, কিন্তু সেই সুখের মুহূর্ত দেখাতে পারেননি বাবাকে

সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী মমতাজ বেগম এমপি।

ছেংগারচর উবি’র প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যান সমিতি’র অভিষেক উপলক্ষে সাংবাদিক সম্মেলন

Lovelu / ৪১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যান সমিতি’র অভিষেক বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনিষ্ঠান উপলক্ষে সাংবাদিক সম্মেলন করা হয়।

গত ২৬ মে বৃহস্পতিবার স্কুল অডিটোরিয়ামে স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)বেনজির আহমেদের সভাপতি এবং ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যান সমিতি’র যুগ্ম-সাধারন সম্পাদক রেফায়েত উল্যাহ দর্জির সঞ্চালনায় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আওয়ামীলীগের উপ-কমিটির সহসম্পাদক ও ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যান সমিতি’র সাধারন সম্পাদক আরিফ উল্যাহ সরকার।

এসময় উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর আবু জাফর সরকার ডালিম, ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যান সমিতি’র সাংগঠনিক সম্পাদক শাজাহান মোল্লা,
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শরীফ উল্যাহ সরকার, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক সাইফুল ইসলাম, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, উপজেলা যুবলীগ নেতা মিল্টন সরকার, ছেংগারচর পৌর বাজার বনিক সমিতি’র সাধারন সম্পাদক ইউসুফ সরকার, যুবলীগ নেতা ওমর খান, শাহাদাৎ খান, হারিছ খান। সাংবাদিক সম্মেলনে জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামী ৪ জুন শনিবার স্কুল ক্যাম্পাসে দিনব্যাপী ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যান সমিতি’র অভিষেক, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনিষ্ঠান অনুষ্ঠিত হবে।
যে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমাজ কল্যান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. শাহ আলম এবং অনুষ্ঠান সঞ্চালনা করবেন আওয়ামীলীগের উপ-কমিটির সহসম্পাদক ও ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যান সমিতি’র সাধারন সম্পাদক আরিফ উল্যাহ সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী

ড. শামসুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসাবে থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ্যাড. রুহুল আমিন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ মঞ্জু, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান (মিজান)।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন দেশ বরেণ্য শিল্পী মমতাজ বেগম এমপি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category