• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
Headline
গজরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ  “অসাম্প্রদায়িক রাজনীতি ও আমাদের স্বপ্নের সমতার বাংলাদেশ” চার দিনেও ফেরেনি মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত নাহিদের মরদেহ মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নবমী পূজা উদযাপন শ্রীনগরে বেদনা-বিধুর পরিবেশে দুর্গাদেবীকে বিদায় মতলবে লুঙ্গির কোমর থেকে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার ১ মতলবে অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট  জাল ও ২৮ কেজি ইলিশ মাছ জব্দ, আটক ৪ মতলব উত্তরে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় বিক্রয় প্রতিনিধি খোকনের মৃত্যু শ্রীনগরে জলাবদ্ধতা নিরসনে এমপির আশ্বাস রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা, ছাত্র গ্রেফতার

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে আলাউদ্দিন সরকারের মনোনয়নপত্র দাখিল

Lovelu / ৩১৬ Time View
Update : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে মতলব উত্তর উপজেলা থেকে সদস্য পদে মো. আলাউদ্দিন সরকার মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার সকালে চাঁদপুর রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন।

এসময় মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান, ফতেপুর পশ্চিম ইউপি সদস্য মাসুদুর রহমান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরে আলম স্বপন, নাউরী আদর্শ কলেজের প্রভাষক মেহেদী মাসুদ, উপজেলা ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

আলাউদ্দিন সরকার বলেন, মতলব উত্তর উপজেলায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ও উন্নয়ন বাস্তবায়ন করার লক্ষ্যে আমি কাজ করতে চাই। গণমানুষের সেবা করার পাশাপাশি মানুষের সুখে দুঃখে পাশে থাকব। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যাতে নির্বাচিত হয়ে আপনাদের সেবা করতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category