• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে রাস্তার পাশে  লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মতলব উত্তরে পাসের হার এসএসসিতে ৫৮.৫০, ভোকেশনাল ৬৬.৬৭ ও দাখিলে ৩৯.৬১ মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে খাল দখলে  জলাবদ্ধতায় ভোগান্তিতে দুই গ্রামের মানুষ কুমিল্লা ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চে নতুন নিয়ম, সপ্তাহে চারদিন হবে গানের আসর শ্রীনগরে আল-আমিন বাজারে তীব্র যানজট চরম ভোগান্তিতে ক্রেতা ও পথচারী নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ: আহত অন্তত ৩০ ​ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা প্রকৃতির কোলে সংস্কৃতির মিলনমেলায় প্রতিদিনই ইতিহাস লিখছে কুমিল্লার সুপ্রভাত মঞ্চ ত্রিশালে পরিচ্ছন্নতা সচেতনতায় ‘ক্লিন ত্রিশাল-ক্লিন ময়মনসিংহ’ ক্যাম্পেইন

চরকালিয়া উবি’র সভাপতি হলেন আলহাজ্ব নূর উদ্দিন পাটোয়ারী

Lovelu / ২৪৪ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নূর উদ্দিন পাটোয়ারী। মঙ্গলবার (১৪ জুন) সকালে চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি গঠনকল্পে বিদ্যালয় সভা কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল কাইয়ুম খান।

এ সময় দাতা সদস্য নূূর উদ্দিন পাটোয়ারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন বিএসসি, অভিভাবক সদস্য প্রতিনিধি আতাউর রহমান সবুজ, মানছুর আহম্মেদ, মো. সেলিম গাজী, মো. মনির হোসেন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য প্রতিনিধি তাসলিম আক্তার আঁখি, সাধারণ শিক্ষক প্রতিনিধি এমআর রাকিব, আলমগীর দেওয়ান ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি শাহানাজ বেগম উপস্থিত ছিলেন।

অভিভাবক প্রতিনিধি আতাউর রহমান সবুজ সভাপতি হিসেবে আলহাজ্ব নূর উদ্দিন এর নাম প্রস্তাব করেন। অপর সদস্য মানছুর আহম্মেদ সহ সকল প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিরা সর্ব সম্মতিক্রমে আলহাজ্ব নূর উদ্দিন পাটোয়ারীকে সভাপতি হিসেবে সমর্থন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন বিএসসি বলেন, নির্বাচিত স্কুল কমিটির সদস্যরা পরবর্তী দুই বছর বিদ্যালয় পরিচালনা করবেন।
ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি আলহাজ¦ নূর উদ্দিন পাটোয়ারী বলেন, চরকালিয়া উচ্চ বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন ও সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করি।
এ সময় ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম, জেলা যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন গাজী, আওয়ামী লীগ নেতা রমিজ উদ্দিন শিশির, উপজেলা যুবলীগের সদস্য অহিদুজ্জামান মুকুল পাটোয়ারী, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রব প্রধান, যুবলীগ নেতো দুলাল হোসেন, সমাজসেবক ডা. আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা আ. রহিম, চরকালিয়া উবি’র পরিচালনা কমিটির সাবেক সদস্য মাহবুব আলম মিস্টার, যুবলীগ নেতা নূরে আলম স্বপন, আ’লীগ নেতা গাজী মোস্তফা, প্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন, ইউপি সদস্য অলু দেওয়ান, গোলাম কাদির, শ্রমিকলীগ নেতা সালাউদ্দিন বেপারী, ইউনুস দেওয়ান, ছাত্রলীগ নেতা ছোটন গাজী, নূর আলম পাটোয়ারী, ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল বাবু, স্বেচ্ছাসেবকলীগ নেতা তাজুল ইসলাম, কবির হোসেন প্রধান প্রমুখ।

উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নূর উদ্দিন পাটোয়ারী ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category