• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

গোবিন্দগঞ্জে অজ্ঞাতনামা যুবকের লাশের পরিচয় মিলেছে

Lovelu / ৩০৩ Time View
Update : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা যুবকের মরদেহের পরিচয় বের করেছে পুলিশ। তার নাম সজিব মিয়া (২৫) বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় গ্রামের বাসিন্দা। বাবার নাম জহুরুল ইসলাম। সজিব মিয়া টাঙ্গাইলে সমাজসেবা অধিদপ্তরের অফিস সহায়ক পদে চাকুরী করতেন। গত রবিবার (১৩ নভেম্বর) সে বাড়ী থেকে কম্পিউটার ঠিক করার কথা বলে বের হয়। এরপর আর ফেরেনি।

১৫ই নভেম্বর সকালে স্থানীয়দের খবরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সাপমারা ইউনিয়নের কাটা মোড়ের একটি নির্মাণাধীন ঘর থেকে অজ্ঞাতনামা (২৫) হিসেবে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে। সজিবের গলায় তার পরনের শার্টের অংশ দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিল। লাশ উদ্ধারের বিষয়টি বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে খবর দেখে তার স্বজনরা গোবিন্দগঞ্জে এসে সজিবের লাশ সনাক্ত করে।

গত রাতে সজিবের মা জেলী বেগম ছেলেকে হত্যা করা হয়েছে মর্মে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন বলেন, মামলা দায়েরের পর থেকে তদন্ত শুরু করা হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ জোড় চেষ্টা চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category