• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
Headline
কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই: ইউএনও মাহমুদা কুলসুম মনি ত্রিশালে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ, দেড় বছরেও চালু হয়নি নতুন সেতু চিকিৎসক রোগীর মধ্যে মানসিক স্বস্তি ও আস্থা তৈরি করতে পারেন: মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের নির্বাহী পরিষদ গঠন মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন কুমিল্লায় গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে মহালয়া উৎসব উদযাপন কালিয়াজুরীতে টিনের চালে দুই বানর, উৎসুক জনতার ভিড় আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা রাখতে হবে : জসীম উদ্দিন সরকার জমকালো আয়োজনে পালিত হলো লক্ষ্মীর ৯ম জন্মদিন

গাইবান্ধা- ৫ উপনির্বাচনের সময়সীমা বৃদ্ধি ৯০ দিন

Lovelu / ২৫৭ Time View
Update : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:

গাইবান্ধা-৫ উপনির্বাচন নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব নয়। তাই এই নির্বাচনের জন্য আরও ৯০ দিন সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৯ অক্টোবর) ইসির যুগ্মসচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ অক্টোবর অনুষ্ঠিত গাইবান্ধা-৫ আসনের নির্বাচনে ব্যাপক অনিয়ম হওয়ায় ইসি পুরো নির্বাচন বন্ধ ঘোষণা করে। সংবিধানের ১২৩ (৪) অনুচ্ছেদের বিধান মতে জাতীয় সংসদের কোন সদস্যপদ শূন্য হলে শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উক্ত শূন্যপদ নির্বাচনের মাধ্যমে পূরণ করার বাধ্যবাধকতা রয়েছে। উক্ত ৯০ দিবসের মেয়াদ চলতি অক্টোবর মাসের ২০ তারিখে সমাপ্ত হবে। কিন্তু পূর্ব-বর্ণিত মতে গাইবান্ধা-৫ শূন্য আসনের সম্পূর্ণ এলাকার নির্বাচন বন্ধ ঘোষিত হওয়ার কারণে ৯০ দিনের মধ্যে সকল আবশ্যক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পুন:নির্বাচনের মাধ্যমে পরবর্তী ০৮ দিনের মধ্যে উক্ত শূন্য পদ পূরণ করা কোনোভাবেই সম্ভব নয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৩ অনুচ্ছেদের (৪) দফার শর্তাংশের বিধান মতে কোনো দৈব-দুর্বিপাকের কারণে নির্ধারিত ৯০ দিনের মেয়াদের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হলে উক্ত মেয়াদের শেষ দিনের পরবর্তী ৯০ দিনের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠান করার বিধান রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার ও দায়িত্ব প্রধান নির্বাচন কমিশনারের।

সংবিধানের ১২৩ অনুচ্ছেদের (৪) দফার শর্তাংশের বিধান মতে প্রধান নির্বাচন কমিশনার, পূর্ব-বর্ণিত উদ্ভূত অবস্থাটি অনাকাঙ্খিত, অকল্পনীয় ও নিয়ন্ত্রণ বহির্ভূত বিবেচনায় দৈব-দুর্বিপাক গণ্য করে চলতি অক্টোবর মাসের ২০ তারিখ হতে পরবর্তী ৯০ দিনের মধ্যে তথা আগামী ২০ জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে গাইবান্ধা-৫ শূন্য আসনের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পরবর্তী নতুন মেয়াদ নির্ধারণ করেছেন এবং তদুদ্দেশ্যে প্রয়োজনীয় পরবর্তী সকল কার্যক্রম গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category