• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

কচুয়া বাজারে বিশিষ্ট ব্যবসায়ী রেনু মিয়া সওদাগরের জানাজা সম্পন্ন

Lovelu / ২৯১ Time View
Update : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

ওমর ফারুক সাইম, কচুয়া।

কচুয়া পৌর সদর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মী কড়ইয়া ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম সওদাগরের বড় ভাই রেনু মিয়া সওদাগরের জানাজা হাজারো মুসল্লীদের উপস্থিতি মঙ্গলবার (৮ নভেম্বর) কচুয়া বড় মসজিদ প্রাঙ্গনে বাদ জোহর মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। মরহুমের দ্বিতীয় জানাজা বিকেল ৩ টায় লুন্তি নিজ গ্রামের মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

জানাজা অনুষ্ঠানে মরহুমের স্মৃতি চারনে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা আওয়ামীলীগের আসন্ন ত্রি-বার্ষিক কাউন্সিলর নির্বাচনে সাধারন সম্পাদক প্রার্থী এড. হেলাল উদ্দিন, মরহুমের বড় ভাই আলহাজ্ব জুলফু মিয়া সওদাগর, ছোট ভাই কড়ইয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছালাম সওদাগর, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আমির হোসেন, কচুয়া প্রেসক্লাব সভাপতি আলমগীর তালুকদার, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন (বাটা), উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল, কড়ইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু বকর মিয়াজী, যুবলীগ আহবায়ক তারেক সামস মিঠু, বিশিষ্ট ব্যবসায়ী মো: ওমর ফারুক প্রমুখ।

কচুয়া উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন-এড. হেলাল উদ্দিন সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ। মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য যে, রেনু মিয়া সওদাগর (৬৫) সোমবার রাতে হঠাৎ হৃদক্রিয়া আক্রান্ত হলে ঢাকা হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না …………… রাজিঊন)। মৃত্যুকালে স্ত্রী, ৪ মেয়ে সহ বহু আতœীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে কচুয়ায় এক শোকের ছায়া নেমে আসে। রেনু মিয়ার মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি,এনবিআর এর সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। রেনু মিয়ার রুহের মাগফেরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন ছোট ভাই চেয়ারম্যান আব্দুস ছালাম সওদাগর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category