• রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

কচুয়ায় জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

Lovelu / ২৯১ Time View
Update : শনিবার, ২০ আগস্ট, ২০২২

ওমর ফারুক সাইম॥

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি এমরান হোসেন মিয়া বলেছেন, দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, রিজার্ভ ফান্ড শূণ্য, চতুদিকে হাহাকার, দেশবাসী আওয়ামী লীগ ও বিএনপিকে চায়না, তারা তাদের শাসনামলে দূর্নীতির চিত্র দেখেছে। জাতীয় পার্টির রাজনীতি সততার রাজনীতি, মানুষের কল্যানের রাজনীতি, দূর্নীতিমুক্ত জাতি গড়ার রাজনীতি। তাই জনগন আবারো জাতীয় পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হচ্ছে। তিনি গতকাল শনিবার বিকালে পৌর বাজারের প্যারাডাইজ মার্কেটে অনুষ্ঠিত কচুয়া উপজেলা জাতীয় পার্টির নব-গঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভায় উপরোক্ত কথা বলেন।

পরিচিতি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডা. একেএম শহীদুল ইসলাম। তিনি বলেন, যেসব রাজনীতিবীদ নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকে, দূর্নীতিতে জড়িয়ে পড়ে, মানুষের কল্যানে কাজ করে না, ঐসব রাজনীতিবীদরা রাজনীতি থেকে হারিয়ে যায়। মানুষ আর তাদেরকে স্মরণ করে না। জাতীয় পার্টির রাজনীতি সততার রাজনীতি, দেশ ও সমাজের কল্যানের রাজনীতি।তাই জাতীয় পার্টির আদর্শ উদ্দেশ্য জনগনের সামনে তুলে ধরে জনগনকে জাতীয় পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ করতে দলীয় নেতাকর্মীদেরকে নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে।

উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ¦ রুহুল আমিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাড. মাঈনউদ্দিন মাঈনুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শফিউল্লাহ সফি ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. লতিফ শেখ।

এছাড়া বক্তব্য রাখেন, জাতীয় পার্টির চাঁদপুর জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা জাকির হোসেন হিরু, দপ্তর সম্পাদক শাহজাহান মাতবর,চাঁদপুর শহরা জাতীয় পার্টির সচিব ফেরদৌস খান, জেলা শ্রমিক পার্টির সভাপতি নান্নু ভূইয়া।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন শাখার পক্ষ থেকে বক্তব্য রাখেন, কাজী মোস্তফা কামাল, জাকির হোসেন চৌধুরী, শাকওয়াত হোসেন মানিক, আঃ ছোবহান, হানিফ মিয়াজী, আঃ গাফফার মজুমদার, হারুনুর রশিদ, ডাঃ মোস্তাক, আহসানউল্ল্যাহ পাটওয়ারী, জমির হোসেন, মোশারফ সরকার ও ছাদেক আখন্দ। একই দিনে অতিথিবৃন্দ ফিতা কেটে উপজেলা জাতীয় পার্টির নতুন কার্যালয় উদ্বোধন করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category