• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে এ দেশ আমাদের সকলের, উন্নয়ন নিরাপত্তা নিশ্চিত করতে সবার দায়িত্বঃ মন্ত্রী-জাহিদ শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন চাঁদপুরের কৃতি সন্তান ওমর ফারুক মতলব উত্তরে ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে  দুই মাস ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ মতলব দক্ষিণে পার্কিং করা বাসে আগুন 

আ.লীগের উন্নয়ন বিএনপির অন্তঃজ্বালার কারন নৌ-প্রতিমন্ত্রী খালিদ

Lovelu / ৩৫৬ Time View
Update : শনিবার, ২০ আগস্ট, ২০২২

মো: আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) :

জাতিরজনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বাধীন বাংলার মানুষ সুখে-শান্তিতে বসবাস করছে। গ্রাম রুপ নিচ্ছে শহরে বাংলার মানুষ পেট ভরে ভাত খাচ্ছে নতুন নতুন জামা-কাপড় পড়ছে এবং স্বাস্থ্যসেবার উন্নয়ন হচ্ছে।আওয়ামীলীগ সরকারের এসব উন্নয়ন দেখে বিএনপির অন্তঃজ্বালার শেষ নেই।

দিনাজপুরের (হিলি) হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকীর আলোচনা সভার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী।

২০ আগষ্ট শনিবার বিকেলে হিলি হাকিমপুর পাইলট স্কুল মাঠে উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন-উর-রশিদ হারুনের সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা আ.লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম, দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক এমপি, উপজেলা নির্বাহী অফিসার নূর আলম, পৌর মেয়র ও পৌর আ.লীগ সভাপতি জামিল হোসেন চলন্ত, থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category