• বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের পুরস্কার বিতরণ

আমাদের শিক্ষা ক্ষেত্রে নারীরা সব চাইতে এগিয়ে  চলেছেঃ ইউএনও আমজাদ হোসেন

Lovelu / ২৩৯ Time View
Update : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ১৩ মে) রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়াম পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি আমজাদ হোসেন।

কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত)  অরুন চন্দ্র সরকারের সভাপতিত্বে ও ইসলামী স্টাডিজ এর সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিক উল্লাহ হেলালী ও প্রভাষক জাহাঙ্গীর আলমের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ এডহক কমিটির সদস্য ও মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান ( ভিপি জাকির), দাতা সদস্য মোঃ হেদায়েত উল্লাহ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের  ইসলামি স্টাডিজ বিভাগের  সহকারী অধ্যাপক মোঃ মশিউর রহমান, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জহিরুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গাজী  মোঃ মনির হোসেন , পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হারুন অর রশীদ এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম দিবা প্রমুখ।

প্রধান অতিথি মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার  আমজাদ হোসেন বলেন,পড়ালেখার  পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা, সাহিত্য ও  সাংস্কৃতিক চর্চা করে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বাবা- মা ও শিক্ষকদের কথা শুনতে হবে। আমাদের শিক্ষা ক্ষেত্রে  নারীরা সব চাইতে এগিয়ে চলেছে। আমি শুধু শিক্ষার্থীদের বলতে চাই আমাদের যে, কারিকুলাম এক্টিটিভিটিজ হিসেবে আজকে এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান তার প্রত্যকটির গুরুত্ব রয়েছে।

তিনি আরোও বলেন,প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের প্রতিযোগিতার আয়োজনে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করবে এবং তাঁদের মধ্যে মূল্যবোধ, ভালোবাসা ও সম্মিলিত অগ্রগতির বোধ জাগ্রত করবে। তারুণ্যের এই চেতনা ভবিষ্যৎ প্রজন্মকে দেশ গঠনে অনুপ্রাণিত করবে।

সভাশেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category