• রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

আমরা যা কিছু করি, দেশকে রক্ষায় করি: মির্জা ফখরুল

admin / ৩৫১ Time View
Update : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

বিএনপি যা কিছু করে, দেশকে রক্ষার জন্য করে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা যা কিছু করি, দেশকে রক্ষার জন্য করি, গণতন্ত্রকে রক্ষার জন্য করি, দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষার জন্য করি।’

লবিস্ট নিয়োগ নিয়ে আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের একটি বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির লবিস্ট নিয়োগের উদ্দেশ্য ছিল খারাপ—দেশের ক্ষতির জন্য, আর সরকার লবিস্ট নিয়োগ করেছে, ওই খারাপ ধারণা কাটানোর জন্য…।
বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা যা কিছু করি, দেশকে রক্ষার জন্য করি। তার মানে এই নয় যে আমরা লবিস্ট নিয়োগ করেছি দেশকে রক্ষার জন্য, এটা কিন্তু নয়। এর আগে আমাদের খন্দকার মোশাররফ হোসেন (বিএনপির স্থায়ী কমিটির সদস্য) পরিষ্কার করে বলেছেন যে, বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ থেকে কোনো লবিস্ট নিয়োগ করা হয়নি। আশা করি এ নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category