• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Headline
জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মতলবে নৌপুলিশের অভিযানে ১শ’ ২৫ কেজি জাটকাসহ আটক ৪

Lovelu / ১৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌপুলিশের বিশেষ অভিযানে ১২৫ কেজি জাটকা মাছসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার শতাব্দী গ্রামের মৃত আবুল হাসানের ছেলে নজরুল ইসলাম (২৮), তার ছোট ভাই মো. রনি হোসেন, মো. গাজী মিয়ার ছেলে মো. বাবু হোসেন (২৪) ও আব্দুল মালেকের ছেলে সিএনজি ড্রাইভার মো. সোহেল মিয়া।

মোহনপুর নৌপুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০) মার্চ সকালে উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের আমিরাবাদ বাজারস্থ এলাকায় ভ্রাম্যমান আরদে ঝাটকা বিক্রি হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর নৌপুলিশের পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান সংঙ্গীয় ফোর্স নিয়ে হাজির হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৪ জাটকা মাছ ব্যবসায়ী, একটি সিএনজি ও ৫টি ড্রামভর্তি ১শ২৫ কেজি জাটকাসহ আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০ সনের (সংশোধিত ২০১৩) আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

জব্দ জাটকা মাছগুলো পরে এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে।

এবিষয়ে মোহনপুর নৌপুলিশের উপপরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, জাটকা ইলিশ সুরক্ষা ও সংরক্ষণ অভিযানে বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ১শ ২৫ কেজি জাটকা মাছসহ ৪ জনকে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category