• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মতলব উত্তরকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Lovelu / ২৪৮ Time View
Update : বুধবার, ২২ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ৭টি জেলার সব উপজেলা সহ সারা দেশের ১৫৯টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে মতলব উত্তর, ফরিদগঞ্জ ও শাহরাস্তি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পাচ্ছে আরও প্রায় ৩৯ হাজার ৩৬৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবার। আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় চতুর্থ পর্যায়ে বুধবার সকালে প্রধানমন্ত্রী হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন-গৃহহীন পরিবারের কাছে বাড়িগুলো হস্তান্তর করেন। এর মধ্য দিয়ে দেশের ১৫৯টি উপজেলা পুরোপুরি ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার  গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সারা দেশের উপকারভোগী পরিবারগুলোর কাছে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

মতলব উত্তর উপজেলায় আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় চতুর্থ পর্যায়ে বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন-গৃহহীন পরিবারের কাছে বাড়িগুলো হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ছেংগারচর পৌরসভার প্রশাসক মো. আল এমরান খান, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম মোঃ শামছু উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নুরনবী’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং উপকারভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category