• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

রিজিয়ন কমান্ডার’স কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পলাশপুর জোন

Lovelu / ২৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

মোঃ সালাউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৪ আর্টিলারি বিগ্রেড গুইমারা রিজিয়নের উদ্যোগে, রিজিয়ন কমান্ডার’স কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

উক্ত ফাইনাল খেলায় প্রতিদ্বন্ধী যামিনীপাড়া জোন একাদশকে ২.০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় পলাশপুর জোন একাদশ।

শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের শ্লোগানকে সামনে রেখে তৃনমুল পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন এ টুর্নামেন্টের আয়োজন করে।

বুধবার (১৫ মার্চ) বিকেলে মাটিরাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন ২৪ আর্টিলারি বিগ্রেড গুইমারা রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. কামাল মামুন, বিএ এমএস, এনডিসি, পিএসসি জি।

টূর্নামেন্টের ২৫ মিনিটের মাথায় যামিনীপাড়া একাদশের বিপক্ষে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয় পলাশপুর জোন একাদশের ডিফেন্ডার ছাত্তার। দ্বিতীয়ার্ধের ২৩ মমিনিটের মাথা আক্রমনভাগের খেলোয়াড় উজ্জল ত্রিপুরা দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ায়।

শুরু থেকে একাধিকবার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি যামিনীপাড়া জোনের ফুটবল খেলোয়াড়রা।

খেলা শেষে চ্যাম্পিয়ন পলাশপুর জোন একাদশকে ট্রফি ও ১ লাখ টাকা প্রাইজমানি এবং রানার্স আপ যামিনীপাড়া জোন একাদশকে ট্রফি ও ৫০ হাজার টাকা প্রাইজমানি পুরস্কার হিসেবে তুলে দেন গুইমারা রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. কামাল মামুন।

এছাড়াও ট্রর্নাামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে উজ্জ্বল ত্রিপুরাকে মেডেল এবং ১০ হাজার টাকা করে প্রাইজমানি দেন রিজিয়ন কমান্ডার।

এসময় উপস্থিত থেকে খেলা উপভোগ করেন বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল এমএইচ হাফিজুর রহমান, পলাশপুর জোন কমান্ডার লে. কর্নেল সোহেল আহমেদ, যামিনীপাড়া জোন অধিনায়ক লে. কর্ণেল এবিএম জাহিদুল করিম, লক্ষ্মীছড়ি জোনের জোন অধিনায়ক লে. কর্নেল এ.ইচএম জুবায়ের, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামসুল হক, মাটিরাঙ্গা ইউপি চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা সহ সামরিক,বেসামরিক কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধিগন, সাংবাদিক বৃন্দ ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category