• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
Headline
জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মতলব উত্তরে ইউনিয়ন পরিষদ মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

Lovelu / ১৭৯ Time View
Update : রবিবার, ১২ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সচিবগনদের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্স এর ১ম ও ১য় ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট(এনআইএলজি) ঢাকা এর আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে তিন দিনব্যাপীপ্রশিক্ষণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সচিবগনদের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্সের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন হোসেন খাঁন সুফল, জেলা পরিষদের সদস্য সরকার আলাউদ্দিন, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, ফরাজিকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ইউপি সদস্য গোলাম নবী খোকন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে। মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবগণদের মৌলিক প্রশিক্ষণ কোর্সের ব্যাবস্থা করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category