• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

গুনীজনদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

মতলবের ধনারচক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা

Lovelu / ২৫৭ Time View
Update : রবিবার, ১২ মার্চ, ২০২৩

গোলাম নবী খোকনঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ২২ নং ধনারচক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা ও গুনীজনদের সংবর্ধনা অনুষ্ঠান ১১ মার্চ সকাল ১০ টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব্যবসায়ী মোঃ গিয়াসউদ্দিন এর সভাপতিত্ত্বে, এ্যাড, মিজানুর রহমান সেবন যথাক্রমে মোঃ মশিউর রহমান সবুজ ও মোঃ হামিদুর রহমান সবুজ এর যৌথ উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হোসেন মফিজ ফাউন্ডেশনের সভাপতি মোঃ মফিজুল ইসলাম, বিশেষ অতিথি মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি একেএম গোলাম নবী খোকন, বাংলাদেশ ব্যাংক, অফিসার অয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি আব্দুল মজিত, ছেংগারচর ডিগ্রি কলেজের প্রভাষক ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, ২২ নং ধনারচক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম।

এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোসাম্মৎ শিরিন, তাছলিমা আক্তার, মোহাম্মদ আল মামুন, শাহিনুর আক্তার, সাবিকুন্নাহার, ফারজানা আফরোজা, মোঃ আবুল বাসার ও লাকি আক্তার। এ ছাড়া উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি প্রাক্তন প্রধান শিক্ষক রমিজউদ্দিন, মোঃ মোবারক হোসেন এবং বিদায়ী সহকারী শিক্ষক আঃ খালেক, বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন সহ শিক্ষার্থী ও গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ও গুনীজনদের সম্মাননা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category