• রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

মোহনপুর ইউপির উপ-নির্বাচনের নৌকা পক্ষে সভা

জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অমান্য করে যারা প্রার্থী তারা কখনোই আওয়ামী লীগ হতে পারেন না — মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম

Lovelu / ২৭২ Time View
Update : শনিবার, ১১ মার্চ, ২০২৩

মাহবুব আলম লাভলুঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে যারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তারা আর কোনদিন দলে ফিরতে পারবেন না, আওয়ামী লীগে তাদের ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।

শনিবার (১১মার্চ) বিকেলে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল হাই প্রধানের সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যারা দলের সিদ্ধান্ত ও জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অমান্য করে যারা প্রার্থী কখনোই আওয়ামী লীগ হতে পারেন না, তাদের জন্য দলের দরজা সব সময়ের জন্য বন্ধ থাকবে।

তিনি আরো বলেন, আমরা আপনাদের ভোট পাওয়ার দাবি রাখি। নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা উন্নয়ন বুঝে নিন। নেত্রী আমার মাধ্যমে আপনাদের কাছে শুভেচ্ছা জানিয়েছেন। আবদুল হাই প্রধানকে শেখ হাসিনা নিজে মনোনয়ন দিয়েছেন। তাকে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আপনাদেরকে বিদ্যুৎ, স্কুল, কমিউনিটি ক্লিনিক, উন্নত টেকসই বাড়ি, সুপেয় পানির ব্যবস্থাসহ জীবনমান উন্নয়ন, ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাটসহ প্রচুর উন্নয়ন করেছে। তাই আপনারা আগামী দিন নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। মোহনপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার ওপর আপনাদের এলাকার উন্নয়ন নির্ভর করবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাই নৌকা মার্কায় ভোট দেবেন।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্ল্যাহ মাস্টারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধানের সঞ্চালনায় নির্বাচনী বৈঠকে প্রধান বক্তা ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মাস্টার, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল হাই প্রধান, আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গাজী মুক্তার হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধে শ্যাম সাহা চান্দু, মোহনপুর ইউনিয়ন আওযামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুল, আহসান উল্ল্যাহ হাসান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু হানিফ অভি প্রমুখ।

পরে নৌকার সমর্থনে বিরাট মিছিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category