• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Headline
শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী

শেখ হাসিনার অবদান ও উন্নয়ন শীর্ষক উঠান বৈঠক

বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে…. ড. সেলিম মাহমুদ

Lovelu / ২৪৯ Time View
Update : শনিবার, ৪ মার্চ, ২০২৩

ওমর ফারুক সাইম,কচুয়া ॥

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে কচুয়া থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ড. সেলিম মাহমুদ বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। যা পূর্বের কোনো সরকারের আমলে তা সম্ভব হয়নি।

তিনি শনিবার কচুয়া সদর দক্ষিন ইউনিয়নের হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেশের উন্নয়ন-মানুষের ভাগ্য পরিবর্তন ও শেখ হাসিনার অবদান শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। একই দিনে ড. সেলিম মাহমুদ সাবেক সংসদস সদস্য প্রয়াত অ্যাডভেকেট খন্দকার আব্দুল আউয়ালের কবর জিয়ারত করেন।

অনুষ্ঠানে সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার কামাল হোসেনের সভাপতিত্বে ও সাবেক ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন লিটনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,সাবেক সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম,আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান হাতেম,ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান,স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতালেব হোসেন সহ আরো অনেকে। এসময় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই দিনে তিনি ডুমুরিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসায় সরকারের উন্নয়ন শীর্ষক অন্ষ্ঠুানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category