• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
Headline
কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

মাকসুদা হক ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

Lovelu / ৪০৪ Time View
Update : শনিবার, ৪ মার্চ, ২০২৩

ওমর ফারুক সাইম,কচুয়া ॥

কচুয়া উপজেলার হারিচাইল গ্রামে মাকসুদা হক ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার তৃতীয় বারের মতো ওই ফাউন্ডেশনের বর্নাঢ্য আয়োজনে হারিচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার গরীব অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প,ঘর নির্মানে আর্থিক সহায়তা,সেলাই মেশিন বিতরণ,বৃত্তি প্রদান,রক্তদান কর্মসূচি রক্তের গ্রুপ নির্নয় সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।

মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও হারিচাইল আদর্শ শিক্ষা কল্যান সংস্থার প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম ও ইঞ্জি. কামাল হোসেনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে সেবা কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির। এসময় তিনি বলেন, মানব সেবার চাইতে ভালো কোনো কাজ পৃথিবীতে নেই। ধর্ম-কর্ম পালনের পাশাপাশি মানব সেবায় আমাদের এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, মাকসুদা হক ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে এলাকায় সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকায় এ ফাউন্ডেশনকে আন্তরিক অভিনন্দন জানাই।

অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ গোফরানুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা,ইউপি চেয়ারম্যান কবির হোসেন,ইউনিয়ন ব্যাংকের ম্যানেজার মনির হোসেন,বুরগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম,হারিচাইল আদর্শ শিক্ষা কল্যান সংস্থার সাধারন সম্পাদক ও ফ্রি মেডিকেল ক্যাম্পের সদস্য সচিব আবু আব্দুল্লাহ নয়ন,মিয়ার বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ডা. শাহাদাত হোসেন,সমাজসেবক জামাল হোসেন প্রমুখ। পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,নগদ অর্থ সহায়তা ও ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category