• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
Headline
সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ

মতলব উত্তরে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

দেশের অর্থনীতিতে প্রাণী সম্পদ গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে…অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

Lovelu / ২৫২ Time View
Update : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

মাহবুব আলম লাভলু :

‘পুষ্টি মেধা, দারিদ্র্য বিমোচন, প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন ’এই স্লোগানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারী) প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠানের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, দেশ আজ প্রধান মন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে সকল বিষয়ে এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতিতে প্রাণী সম্পদ গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। যারা বেকার হিসেবে ঘোরাঘুরি করছেন,তারা পশু পাখি পালন করে সফলতা অর্জন করতে পারেন। যারা এসকল কাজে অংশ নিবে তাদের কে আমি নিজে সহায়তা করবো। তিনি আরো বলেন, প্রানী পালন করে দেশের চাহিদা মিটিয়ে দেশের বাহিরে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা প্রোল্টি এসোসিয়েশনের প্রচার সম্পাদক মাইনউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও ছেংগারচর পৌরসভার প্রশাসক মো. এমরান হোসেন খান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল আমিন, উপজেলা ডেইরি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওয়াজকুরনী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (অঃদা) ডাঃ জাকির হোসেন।

উপজেলার বিভিন্ন খামারীরা বিভিন্ন জাতের গরু,ছাগল, হাঁস,মুরগী,কবুতর,পাখিসহ মোট ৪০টি খামরী প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে ৫ ক্যাটাগরিতে ১৬ জনকে সার্টিফিকেট ও চেক দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category