• সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

মোহনপুর ইউপির উপ-নির্বাচন

নৌকার মাঝি পরিবর্তন করে আবদুল হাই প্রধানকে প্রার্থী

Lovelu / ১৯৬ Time View
Update : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থী পরিবর্তন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। পরিবর্তন করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রধানকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ১০ নভেম্বর মোহনপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল মৃত্যুবরণ করার পরে সম্প্রতি উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন। মোহনপুর ইউনিয়নের ওই উপ-নির্বাচনে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য কাজী মিজানুর রহমানকে নৌকা প্রতীকে মনোনীত করা হয়েছিল। কিন্তু এর দুইদিন পরে গত ১৭ ফেব্রুয়ারী মনোনয়ন পরিবর্তন করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রধানকে দেওয়া হয়েছে নৌকা প্রতীক। শনিবার তিনি আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বাক্ষরিত চিঠি গ্রহন করেন আবদুল হাই।

এদিকে কাজী মিজানুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন অংশগ্রহন করবেন বলে জানা গেছে। এ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাড. সেলিম মিয়া গত ১৬ ফেব্রুয়ারী উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category