• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Headline
সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ

মতলবে ট্রলার ডুবি : এক জেলের মৃতদেহ উদ্ধার

Lovelu / ২৮৬ Time View
Update : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাবু বাজার এলাকায় মালবাহী কার্গোর সাথে জেলে নৌকা ডুবির ঘটনায় এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৪ টায় এ ঘটনা ঘটে। পরে সেন্টু চন্দ্র বর্মন (৩৫) নামে এক জেলের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। তিনি বাবু বাজার এলাকার বজেন্দ্র চন্দ্র বর্মনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে মোহনপুর নৌ পুলিশ ষ্টেশনের ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, ভোর আনুমানিক ৪ টার সময় কার্গোর সাথে ধাক্কা লেগে নৌকা ডুবির ঘটনা ঘটে। ঘটনার পর আমাদের খবর দেন স্থানীয় এলাকার লোকজন। প্রায় ১ ঘন্টা পরে দুর্ঘটনা কবলিত নৌকা ও এক জেলের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে কোন অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হন্তান্তর করা হয়। এ ঘটনায় লবা চাঁন বর্মন নামে এক জেলে সাঁতার কেটে প্রাণে রক্ষা পায়। বর্তমানে তিনি আশংকামুক্ত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category