• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Headline
সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ

মতলবে অজ্ঞাতনামা বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

Lovelu / ২৪১ Time View
Update : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আমিয়াপুর গ্রামে ভুট্টাক্ষেত থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে মৃতদেহের কোন পরিচয় পাওয়া যায় নি। শুক্রবার  স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ জানায়, উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের আমিয়াপুর সাকিনের খাল পাড়ে রানু বেগমের বসত বাড়ীর ১০০ গজ দক্ষিণে ভুট্টা ক্ষেতে জনৈক অজ্ঞাত নামা মৃত পুরুষ ব্যক্তির লাশ পাওয়া যায়। যার বয়স অনুমান ৬৫ বৎসর হবে বলে ধারণা করা হচ্ছে।

ওসি মোঃ মহিউদ্দিন বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কেউ যদি উক্ত অজ্ঞাতনামা লাশের পরিচয় সংক্রান্তে কেউ অবগত থাকলে বা কারো পরিচিত হলে অফিসার ইনচার্জ ব্যবহৃত মোবাইল 01320116023  নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category