• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Headline
জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মতলবে আওয়ামী লীগের শান্তি মিছিল ও সমাবেশ

শেখ হাসিনার নেতৃত্বের প্রতি জনগণ আস্থাশীল…অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

Lovelu / ২৯২ Time View
Update : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

মাহবুব আলম লাভলুঃ

দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মোহনপুরসহ বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি মিছিলটি মোহনপুর পর্যটন লিমিটেডের সামনে থেকে বিভিন্ন সড়ক পদক্ষিণ হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।

মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য শিল্পপতি কাজী মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাদেশাম শাহা চান্দু বাবু।

আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, ফরাজিকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, মহিলা আওয়ামী লীগ নেত্রী সালেহা বেগম সুখী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নুর নবী খাঁন, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তফাদার, সাংবাদিক ফারুক হোসেন, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথি অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, আজকের সমাবেশের মধ্য দিয়ে প্রমাণ করতে চাই, বাংলার জনগণ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল, দেশ এগিয়ে যাচ্ছে, দেশের উন্নয়নের ধারা অব্যাহত আছে। আমরা প্রমাণ করতে চাই, দেশের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে ও শেখ হাসিনার নেতৃত্বের প্রতি জনগণ আস্থাশীল। বিএনপি-জামায়াত দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে তার প্রতিবাদে এই সমাবেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category