• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
Headline
শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

Lovelu / ১৯২ Time View
Update : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল):
টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (০৪ ফ্রেরুয়ারি) সকালে নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।
মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক ও গয়হাটা উদয়তারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে নব-নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. মজিদ, সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক মো. নুর হোসেন, নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শম্ভুনাথ সাহা,প্রধান শিক্ষক হোসেন আলী মনছুর, সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সবুজ,কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান বানেছ, শহীদ শামছুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কেতাব আলী, বাড়িগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমাছ হোসেন ও মামুদ নগরউচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. শওকত আলী প্রমুখ।
অভিষেক অনুষ্ঠানে নব-নির্বাচিতসভাপতি মো. ফজলুর রহমান ও সাধারন সম্পাদক মো. আব্দুর রউফসহ সকল সদস্যরা শপথ গ্রহণ করেন। এসময় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category