• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

হাজীগঞ্জের আমিরের প্রতারণার শিকার হয়ে সৌদি আরবে বহু প্রবাসী যুবক নিঃস্ব

Lovelu / ৩৪৩ Time View
Update : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাকছি পাড়া গ্রামের আমির হোসেনের আর্থিক প্রতারণার শিকার হয়ে সৌদি আরবে বহু প্রবাসী যুবক নিঃস্ব হয়ে পড়েছেন। এমনকি ছুটিতে বাংলাদেশেও আসতে পারছেন না অনেকে। বাঙালী প্রবাসীদের সাথে তার আর্থিক প্রতারণা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। সৌদি আরব থেকে একাধিক প্রবাসী এ তথ্য জানিয়েছেন।

মতলব উত্তর উপজেলার রায়পুর ইসলামাবাদ গ্রামের মামুন নামে এক বাংলাদেশী প্রবাসী মুঠোফোনে বলেন, আমি সৌদি আরবের রিয়াদে থাকি। আমির হোসেন আমার সাথে কয়েকদিন কাজ করেছিল। সেই থেকে তার সাথে সম্পর্ক হয়। পরে আমাকে বলে আমার ইকামা দিয়ে মার্কেট থেকে ১০ হাজার রিয়্যাল, বাংলাদেশী টাকায় প্রায় ৩ লাখ টাকার মালামাল বাকীতে ক্রয় করেছে। পরবর্তীতে অনেকবার টাকা পরিশোধের কথা বললে সে পাত্তা দেয় নি। হঠাৎ একদিন এই জায়গা থেকে পালিয়ে অন্য এলাকায় চলে গেছে। পরে গত নভেম্বর মাসে বাড়িতে আসার জন্য ছুটি নিয়েছিলাম, টিকিট কিনতে গিয়ে জানতে পারি আমার নামে মামলা হয়েছে টাকা পরিশোধ না করায়। তাকে মোবাইল নাম্বরে (+৯৬৬৫৪৩৮৭৫২৬৭) কল দিলে পাওয়া যাচ্ছে না। আমার নাম্বার ইমুতে ব¬ক করে রেখেছে। আমি এখন মামলার টাকা পরিশোধ করতে না পারায় বাড়িতে আসতে পারছি না।

এদিকে আঃ মতিন নামে আরেক যুবক সৌদি আরবের রিয়াদে থাকেন। তিনি জানান, তার কাছ থেকে ৫ হাজার রিয়্যাল বাংলাদেশী টাকায় প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে প্রতারক আমির হোসেন। তিনি প্রথমে একজনের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে, তারপর টাকা ধার নিয়ে প্রতারণা করে থাকেন। আবার না বলে কারো কারো ইমাকা নিয়ে ওই ইকামা দিয়ে বিভিন্ন মার্কেট বা শোরুম থেকে বাকীতে মালামাল ক্রয় করে থাকে। এ ধরণের জালিয়াতি করেই ওই দেশে একাধিক ব্যক্তির কাছে ধরা খেয়ে বর্তমানে সৌদিতে পলাতক রয়েছে আমির হোসেন। তার পাসপোর্ট নম্বর বিএইচ-০৮৩০৯৫৬।

আমির হোসেনের প্রতারণা থেকে বাঁচতে এবং সকলে পাওনা টাকা ফেরৎ পেতে বাংলাদেশী দ‚তাবাসের সহযোগীতা কামনা করেছেন প্রবাসীরা। তার গ্রামের বাড়িতে খোঁজ নিয়ে জানা যায়, সে বাড়িতে থাকতেও মানুষের সাথে প্রতারণা করে বেড়াতো। তার পিতা ইব্রাহিম ও মাতা জীবিত নেই। বাড়িতে থাকেন স্ত্রী সন্তান। প্রবাসে গিয়েও সে কাজ না করে প্রতারণা করে দিন পার করছে। তার প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়ে পড়ছে খেটে খাওয়া প্রবাসী যুবকরা। বাংলাদেশ থেকে তার মুঠোফোনে (+৯৬৬৫৪৩৮৭৫২৬৭) কল করলেও পাওয়া যায় নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category