• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
Headline
সলঙ্গায় মানব সেবার প্রত্যয়ে স্বেচ্ছাসেবীদের নতুন কমিটি তাড়াশের ঝুরঝুরি বাজারে আধুনিক সেবার নতুন দুয়ার সলঙ্গায় প্রীতি প্রমিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন

শ্রীনগরের ফুটপাতে চায়না ব্যথা নাশক মলম, ক্রেতারা প্রতারিত

Lovelu / ৩৩১ Time View
Update : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

আব্দুল মান্নান সিদ্দিকীঃ

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলারবিভিন্ন বাজারে হাটে রাস্তার পাশেফুটপাতে সিএনজি গাড়িতে বিক্রি হচ্ছেব্যথা নাশক চায়না মলম। এ মলমের ক্রেতা হচ্ছেন গ্রাম অঞ্চলের সরল সহজ বয়োবৃদ্ধ যারা ব্যথারোগে আক্রান্ত বিভিন্ন জায়গা হতে ওষুধ সেবন করে ও ফল পাচ্ছেন না।হকারের শ্রুতি মধুর বক্তব্য শুনে সরল বিশ্বাসে ব্যথা নাশক ঔষধ ক্রয় করছেন।

৭০ বছর বয়স্ক আব্দুল আজিজ খান এ প্রতিনিধিকে জানান,
তিনি বিভিন্ন হাসপাতাল থেকে ওষুধ খেয়েও তার ব্যথা নিরাময় হয়নি।হকারের কথা তার মনে ধরেছে তাই তিনি দুই শত টাকা দিয়ে একটি মলম ক্রয় করেছেন।

হকার বাবুল এ প্রতিনিধি কে জানান,ঢাকা কেরানীগঞ্জে তার আড়ত রয়েছে। তিনি টঙ্গী কারখানা হতে এ মলম সংগ্রহ করেছেন।দেশেবিভিন্ন প্রান্তে এ মলম বিক্রি করে থাকেন।
রোগীরা মলম ব্যবহার করে ভালো ফল পাচ্ছেন। সারাদেশে ঘুরে ঘুরে এ মলম বিক্রি করছেন।

তার সাথে যোগাযোগের ঠিকানা টেলিফোন নাম্বার চাইলে তিনি বলেন ১৫ দিন পরপরই আমি রাস্তায় আসি।

পল্লী চিকিৎসক ডাক্তার আসলাম জানান এ মলমে কতটুকু গুণ রয়েছে তা মন্তব্যে নিষ্প্রয়োজন।রোগীদের উচিত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা ও ঔষধ সেবন করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category