• শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

অভয়নগরের জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে খাস মজলিস অনুষ্ঠিত

Lovelu / ২৪৩ Time View
Update : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

মোঃ ইবাদৎ হোসেন,অভয়নগর(যশোর):

যশোরের অভয়নগরে (৭ জানুয়ারী শনিবার) দুপুরে বাঘাবাড়ি শেখ মোমিন উদ্দিন কারিমীয়া মাদরাসাতে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ উপজেলা শাখার উদ্যোগে খাস মজলিসের আয়োজন করা হয়।

উক্ত মজলিসে বিশ্ব বিখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ মাদরাসার তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বিভাগের প্রধান শিক্ষক, আল্লামা শাহ আলম সাহেবের শুভাগমন উপলক্ষে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে উৎসব মুখর পরিবেশে খাস মজলিস অনুষ্ঠিত হয়।

মেহমান তাহাফ্ফুজে খতমে নবুওয়াতের বিষয়ে অত্যান্ত গুরুত্বপূর্ণ বয়ান করেন এবং অত্র মাদরাসায় তাহাফ্ফুজে খতমে নবুওয়াত শাখা চালু করার পরামর্শ দেন।

উক্ত মজলিসে উপস্থিতি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপদেষ্টা মাওলানা মাসুম বিল্লাহ সাহেব মুহতামিম আমেনা ক‌ওমী মহিলা মাদ্রাসা,জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি সাইফুল ইসলাম কাসেমী সাহেব প্রধান জিম্মাদার দীনিয়াত একাডেমী ন‌ওয়াপাড়া, ইয়াহ‌ইয়া উলুম মাদরাসার শিক্ষা সচিব মুফতি শহিদুল ইসলাম কাসেমী পেশ ইমাম রাজঘাট জামে মসজিদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ সাধারণ সম্পাদক মুফতি আশরাফ সাইদ কাসেমী ইফতা বিভাগীয় প্রধান শিক্ষক শেখ মোমিন উদ্দিন কারিমীয়া মাদরাসা। মাওঃ মুজিবুর রহমান আনসারী পেশ ইমাম গোহাট জামে মসজিদ, মাওঃ রবিউল ইসলাম শিক্ষক আমেনা ক‌ওমী মহিলা মাদ্রাসা, মাওঃ ইকবাল হুসাইন সাধারণ সম্পাদক জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চলিশিয়া ইউনিয়ন শাখা। আরো অন্যান্ ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

সর্ব শেষ অত্র মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়। উক্ত মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি আজীমুদ্দীন সাধারণ সম্পাদক জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আগত সকল ওলামা হযরত কে দীর্ঘ সময় অপেক্ষা করা ও শেষ পর্যন্ত ধৈর্য ধরে অবস্থান করার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category