• শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি 

গরীব দুঃস্থদের জন্য বিনামূল্যে চিকিৎসা

রূপগঞ্জে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন

Lovelu / ৪৮১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

মোঃ রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ):

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে গরীব, দুঃস্থদের  বিনামূল্যে চিকিৎসার জন্য  নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন করা হয়েছে।

৫ জানুয়ারি বৃহস্পতিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।

সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ মশিউর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান মারুফ, যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ, যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা, গাজী গোলাম আসরিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আইভি, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, যমুনা ব্যাংকের ব্যবস্থাপক এমদাদুল হক রাব্বানি, ফারুক আহমেদ, খোরশেদ ইকবাল, কামরুজ্জামান, একরামুল গণি, তারাবো পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান, ফিরোজ ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন ও দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুন্না খান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশের রোগীদের মধ্যে ১৫ ভাগ কিডনী রোগী। বছরে ১০ সহ¯্রাধিক মানুষ কিডনী রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। গরীব, দুঃখী, অসহায়দের কথা বিবেচনা করেই এখানে বিনামূল্যে ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

পরে ফিতা কেটে ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category