• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

বান্দরবানে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Lovelu / ৩০৫ Time View
Update : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

এস এম রমজান আলী, বান্দরবান থেকেঃ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছেন।

প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আজ (৪ জানুয়ারী) বান্দরবান রাজার মাঠ হতে একটি বর্ণ্যাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়েছেন। র‌্যালীতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়ানো এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দলীয় নেতাকর্মীরা।

শেষে বঙ্গবন্ধু মঞ্চে শুরু হয় এক আলোচনা সভা। জেলা ছাত্রলীগের সভাপতি অং ছাইং উ পুলু এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী।

এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিকসহ আওয়ামী লীগ,ছাত্র লীগ,শ্রমিক লীগ,কৃষক লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বলেন, ছাত্রলীগ কর্মীরা শিক্ষার্থী এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। করোনা মহামারীকালেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল এই ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় আগামীতে ও ছাত্রলীগের এই গৌরব অক্ষুণ রাখতে সকল দলীয় নেতাকর্মীকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category