• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
Headline
শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

রূপগঞ্জে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বই উৎসব উদযাপন

Lovelu / ২৬৬ Time View
Update : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

মোঃ রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ):

সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়ও আনন্দ উল্লাসের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে জাতীয় বই উৎসব।

১ জানুয়ারি রবিবার উপজেলার সরকারী বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বই বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয় এ বই উৎসব।

ভুলতা স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত বই বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন স্কুলের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা, ছাত্তার জুট মিলস মডেল হাইস্কুলের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন স্কুলের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রতিভা কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন অধ্যক্ষ শামীমা আক্তার জুনু।

বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুশিতে মেতে উঠেন স্কুলের শিক্ষার্থীরা।

উল্লেখ ১ জানুয়ারি ২০২৩ তারিখ অর্থাৎ বছরের প্রথম দিনই উদযাপিত হচ্ছে বই উৎসব ২০২৩। সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৪ কোটি ৯ লাখ ১৫ হাজার শিক্ষার্থী নতুন বই পাচ্ছে এই দিনটিতে। ১ জানুয়ারি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণের মাধ্যমে উদযাপিত হচ্ছে এ বই উৎসব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category