• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মতলব উত্তরে পাঠ্যপুস্তক উৎসব কার্যক্রমের উদ্বোধন

স্মার্ট ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে সুনাগরিকের বিকল্প নেই —- অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

Lovelu / ২৪৯ Time View
Update : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

মাহবুব আলম লাভলুঃ

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষিত জাতি গঠনের বিকল্প নেই। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা সক্ষম হয়েছি। স্মার্ট ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে সুনাগরিকের বিকল্প নেই।

রবিবার (১ জানুয়ারী) সকালে নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে পাঠ্যপুস্তক উৎসবে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘স্মার্ট বাংলাদেশ’ বলতে স্মার্ট নাগরিক, সমাজ, অর্থনীতি ও স্মার্ট সরকার গড়ে তোলা হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আর্থিক খাতের কার্যক্রম স্মার্ট পদ্ধতিতে রূপান্তর হবে। এ জন্য সরকারি ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং এর উন্নয়নে একটি দক্ষ ও স্বচ্ছ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কার্যক্রম গ্রহণ করা হবে। এ ছাড়া বিভিন্ন কার্যক্রম ডিজিটাইজেশন করা হবে।

নতুন বছরের প্রথম দিনটি উদ্ভাসিত হয়ে থকে ক্ষুদে শিক্ষার্থীদের হাসির আলোয়। শিশু থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয় বছরের প্রথম দিন। তার ধারাবাহিকতায় পাঠ্যপুস্তক উৎসবে মুখরিত হয়েছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
সহকারি কমিশনার (ভূমি) মো. আল এমরান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, মতলব উত্তর থানার পুলিম পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন, উপজেলা একাডেমি সুপারভাইজার মো. সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেন, চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আজাহার ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধান, জেলা পরিষদের সদস্য তাসলিমা আক্তার আখি, সাংবাদিক মমিনুল ইসলাম, প্রভাষক মেহেদী মাসুদ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরে আলম স্বপন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাসরুম তামিম খান, ছাত্রলীগ নেতা সাকিব।
স্বাগত বক্তব্য রাখেন নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম এবং নাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের মো. বাহাউদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ধর্মীয় শিক্ষক মাওলানা জাকারিয়া।

পরে উপজেলার ফরাজী কান্দি ইউনিয়নের চরকালিয়া উচ্চ বিদ্যালয় ও চরকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের পাঠ্য বই বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category