• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মতলবে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়ার্ড উদ্বোধন

বিজ্ঞান মেলাটা বইয়ের বাইরে একটি বিনোদনমূলক প্রচেষ্টা— পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

Lovelu / ৩৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

মাহবুব আলম লাভলু :

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টার বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়গুলো তারা মাথায় ধারন করেছে, কিভাবে জৈব সার তৈরি করতে হয়, কিভাবে পানি থেকে হাইড্রোজেন গ্যাস আলাদা করে সেটা ব্যাবহার করা যায়, সৌর বিদ্যুএর ব্যবহার এই বিভিন্ন বিষয়গুলো হাতে কলমে পড়ার চেষ্টা করে তারা বাস্তবে তৈরি করেছে, এই মেলাটি একটি সময়োপযোগী মেলা। হাতে কলমে শিক্ষার ব্যাবহারিক ভাবে কিভাবে ব্যাবহার করা যায় তা এই মেলার মাধ্যমে সেটা ফুটিয়ে তোলা হয়েছে। বিজ্ঞান মেলাটা বইয়ের বাইরে একটি বিনোদনমূলক প্রচেষ্টা।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়ার্ড-২০২২ এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও স্বনির্ভর করে গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাহলে এখনকার শিশু-কিশোর শিক্ষার্থী যোগ্য হয়ে গড়ে উঠবে এবং দক্ষভাবে দেশের নেতৃত্ব দেবে। সে লক্ষ্যে আমরা কাজ করতে পারলে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে; নইলে আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারব না।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আওরঙ্গজেব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খান, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল কালাম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম খান, ফরাজিকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, শিক্ষার্থী মেহেরীন বিনতে মেহেরীন, শিক্ষার্থী রিয়াদ বেপারী।

অনুষ্ঠান শেষে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ৪৫ বিদ্যালয় অংশ গ্রহণ করেন, অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয় এবং অংশগ্রহণকারী প্রত্যেক স্কুল ও কলেজকে শুভেচ্ছা ক্রেস্ট বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category