• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

নাগরপুরে শীতের রাতে ছিন্নমূল মানুষের মাঝে শীতবন্ত্র বিতরণ

Lovelu / ২১৭ Time View
Update : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

মো. আমজাদ হোসেন রতনঃ
টাঙ্গাইলের নাগরপুরে কনকনে শীতের রাতে বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া শীতার্ত ছিন্নমূল, বয়স্ক ও কর্মজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান।
মঙ্গলবার (২৭ডিসেম্বর) মধ্যরাতে সদরের বিভিন্ন জায়গায় শীতার্ত মানুষের জন্য বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
কনকনে শীতে হঠাৎ কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অসহায় মানুষগুলো।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ও সহকারী প্রোগ্রামার অফিসার মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
ছিন্নমূল মানুষের সাথে আলাপকালে তারা বলেন, রাতে শীতের কারণে যখন ঘুম আসছিল না, তখন স্যার আমাদের কাছে কম্বল নিয়ে হাজির হন। রাতের আঁধারে আমাদের খোঁজ-খবর নিয়ে কম্বল দেয়ায় ইউএনও স্যারের কাছে আমরা কৃতজ্ঞ। আল্লাহ উনার ও প্রধানমন্ত্রীর মঙ্গল করবেন।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, এই কনকনে শীতে কোনও দুঃস্থ্য মানুষ যেন সরকারের বরাদ্দকৃত শীতবস্ত্র থেকে বাদ না পড়ে। প্রধানমন্ত্রীর দেয়া কম্বল নিয়ে প্রকৃত দুস্থ্য শীতার্তদের মাঝে বিতরণের লক্ষ্যে রাতের অন্ধকারে মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আরোও বলেন, সরকারের নির্দেশনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। সেই সাথে সমাজের বিত্তশালীদের অসহায় দরিদ্র মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category