• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
Headline
সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ

মতলব উত্তর উপজেলা পরিষদের মাসিক সাধারণ ও আইন-শৃঙ্খলা সভা

মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছি আমরা …উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস

Lovelu / ২৫১ Time View
Update : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা ১২ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমএ কুদ্দুস বলেন, চলছে মহান স্বাধীনতার বিজয়ের মাস। আজকের এই দিনে গভীর ভাবে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার জন্ম না হলে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেতাম না। সেই সাথে আরও স্মরণ করছি শহীদ মুক্তিযোদ্ধাদের। যাদের আত্ম ত্যাগ আমাদের মুক্তিযুদ্ধকে আরও সহজলভ্য করেছে। সেই মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছি আমরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, সারাদেশের ন্যায় মতলব উত্তরে উন্নয়নের জোয়ার বইছে। এ উপজেলায় আমরা শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারছি। এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাতে। আওয়ামী লীগ সরকার গণমানুষের সরকার। তাই বাংলাদেশ আওয়ামী লীগকে জনগন আবারও ক্ষমতায় আনবে। তিনি সকল সরকারি কর্মকর্তা/কর্মচারীদের আন্তরিকতার সাথে সেবা প্রদানের জন্য আহ্বান জানান।

পরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। সভা পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।

উভয় সভায় আরো বক্তব্য রাখেন ছেংগারচর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খাঁন সুফল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধান, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মমিনুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান জুবায়ের আজিম পাঠান স্বপন, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আব্কুর সিদ্দিক খোকন, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, জহিরাবাদ ইউপি চেয়ারম্যান সেলিম গাজী, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল মুন্না ঢালী, সহ সরকারি দফতরের কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category