• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
Headline
ত্রিশালে তারুণ্য ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন গজরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ  “অসাম্প্রদায়িক রাজনীতি ও আমাদের স্বপ্নের সমতার বাংলাদেশ” চার দিনেও ফেরেনি মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত নাহিদের মরদেহ মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নবমী পূজা উদযাপন শ্রীনগরে বেদনা-বিধুর পরিবেশে দুর্গাদেবীকে বিদায় মতলবে লুঙ্গির কোমর থেকে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার ১ মতলবে অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট  জাল ও ২৮ কেজি ইলিশ মাছ জব্দ, আটক ৪ মতলব উত্তরে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় বিক্রয় প্রতিনিধি খোকনের মৃত্যু শ্রীনগরে জলাবদ্ধতা নিরসনে এমপির আশ্বাস

নকলায় বিজয় দিবসে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প

Lovelu / ২৩১ Time View
Update : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

মো. ফিরোজ উদ্দিন, নকলা (শেরপুর) প্রতিনিধি :

শেরপুরের নকলায় ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীণতার যুদ্ধে শহীদদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

১৬ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলা পৌরশহরের শহীদ শাহজাহান সুপার মার্কেটে অবস্থিত হামদর্দ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র নকলা শাখা ওই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

ক্যাম্প উদ্বোধন করেন প্রবাল আয়ুর্বেদ এন্ড ইউনানী ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আয়ুর্বেদ চিকিৎসক জাহাঙ্গীর হোসেন আহমেদ ও হামদর্দ নকলা শাখার চিকিৎসক হাকিম সানজিদা ইয়াসমিন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে অর্ধশতাধিক দরিদ্র, অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধ বিতরণ ও রূহ আফজা শরবত দিয়ে আপ্যায়ন করা হয়।

এসময় সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক মো. মইনুল হাসান, বিশিষ্ট কবি ও সাংবাদিক এ এম ফিরোজ, হামদর্দ নকলা শাখার ব্যবস্থাপক মো. রুহুল আমিন, বিক্রয় প্রতিনিধি সোলায়মান হোসেন, অফিস সহকারি মো. রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category