• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
Headline
সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ

সড়ক দূর্ঘটনায় দশম শ্রেনীর ছাত্রী মুক্তা আক্তার নিহত

মতলবে স্কুল ছাত্রীর মৃত্যুতে সহপাঠীদের বেড়ি বাঁধের রাস্তা অবরোধ করে বিক্ষোভ

Lovelu / ৩১১ Time View
Update : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

প্রাইভেট পড়তে যাওয়ার পথে চাঁদপুর মতলব উত্তরে লেগুনা গাড়ী থেকে ছিটকে পড়ে মুক্তা আক্তার নামে দশম শ্রেনীর এক ছাত্রী নিহত হয়েছেন। ঘটনার পর বিচারের দাবিতে সহপাঠীরা মেঘনা-ধনাগোদা বেড়ি বাঁধের রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। সোমবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার সময় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, নিহত মুক্তা আক্তার উপজেলার শরীফ উল্লাহ স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল। সকালে লালপুর গ্রামের মিজান স্যারের বাড়িতে প্রাইভেট পড়তে যাওয়ার সময় লালপুর বেড়ী বাঁধে স্থানে লেগুনা গাড়ী থেকে নামার সময় মুক্তা আক্তার ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

নিহত মুক্তা আক্তার উপজেলার ষাটনল ইউনিয়নের রঙ্গুখারকান্দির আয়েত আলীর মেয়ে।
এদিকে মুক্তার আক্তারের মৃত্যুতে তার সহপাঠীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এছাড়াও শরীফ উল্লাহ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা গাড়ি চালকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন।

শরীফ উল্লাহ হাইস্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মোঃ শরীফ উল্লাহ বলেছেন, মুক্তা আক্তার দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী। তার হত্যার বিচারের দাবি জানান।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, লেগুনা গাড়িটি আটক করা হয়েছে। শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে নিজ নিজ বাড়ি পাঠানো হয়েছে। নিহত মুক্তা আক্তারের পরিবার ও আত্মীয়-স্বজনরা মামলা করবেনা।

বাদ জোহর তার বিদ্যাপীঠ শরীফ উল্লাহ হাইস্কুল এণ্ড কলেজ মাঠে জানাযা হয়। পরে বাদ আসর নিজ এলাকায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category