• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
Headline
সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ

৪ ডিসেম্বর মতলব মুক্ত দিবস

Lovelu / ২৫৩ Time View
Update : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

১৯৭১ সালের আজকের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী তৎকালীন বৃহত্তর মতলবের মাটি থেকে বিতাড়িত হয়।

১৯৭১ সালের ৮ এপ্রিল হানাদার বাহিনী ঢাকা থেকে সড়কপথে চাঁদপুর জেলার তৎকালীন মতলব থানায় আসে। তারা সেখানে ক্যাম্প স্থাপন করে। তারা মতলবের বিভিন্ন এলাকায় নির্বিচারে মানুষ হত্যা করে ও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।

তখন মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমেদের নেতৃত্বে জাতির শ্রেষ্ঠ সন্তানরা মতলবের খিদিরপুর, বহরী, বাগানবাড়ি, মোহনপুর ও এনায়েতনগর এলাকায় ৫টি ঘাঁটি তৈরি করে হানাদার বাহিনীর সঙ্গে মোকাবিলা করে।

এ সময় মতলবের ১৮ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণের প্রবল প্রতিরোধের মুখে ১৯৭১ সালের ৪ ডিসেম্বর পাকবাহিনী নদীপথে মতলব ছাড়তে বাধ্য হয়।
সকল শহীদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category