• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব উত্তরে ৫০টি ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Lovelu / ৩১১ Time View
Update : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০টি ইয়াবা বরিসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ১৪ নভেম্বর দিনগত রাতে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরপালিয়া থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন সাহেবের সার্বিক তত্ত্বাবধানে ও তদারকীতে মতলব উত্তর থানায় কর্মরত এসআই মো. রমিজ উদ্দিন, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালানা করে মতলব উত্তর থানাধীন চরপাথালিয়া দাশকান্দি বলাই গোস্বামীর দোকানের সামনে হইতে মাদক ব্যবসায়ী আসামী মো. ধলু মিয়া (৪২), পিতা-মোঃ ছালমত মিয়া, মাতা-মোছাঃ ফাতেমা বেগম, সাং-চরপাতালিয়া (দাশকান্দি ছালামত মিয়ার বাড়ী), এবং শ্রী বলাই গোস্বামী (৫০), পিতা- মৃত রাধা গোবিন্দ গোস্বামী, মাতা- আদুরিনী গোস্বামী, সাং- চরপাথালিয়া (দাশকান্দি), ওয়ার্ড নং-০৭, উভয় থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরদ্বয়কে গ্রেফতার পূর্বক দেহ তল্লশী করিয়া তাহার হেফাজত হইতে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, মাদকের সাথে যুক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবেনা। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মঙ্গলবার নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category