• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
Headline
আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন

নিখোঁজের নয় দিন পর ধানক্ষেতে পাওয়া গেল শিশুর অর্ধগলিত লাশ

Lovelu / ৪০৯ Time View
Update : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজের নয় দিন পর ধান ক্ষেত থেকে নাইম মিয়া (৬) নামে এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার শান্তিরাম ইউনিয়নের ফোরকানিয়া গ্রামের একটি ধান ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়। শিশু নাইম ওই ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের মো. আনিছুর রহমানের ছেলে।

থানা পুলিশ ও নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে গিয়ে বাড়িতে ফিরে আসেনি শিশু নাইম। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গত ৫ নভেম্বর রাতে তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

শনিবার দুপুরে ফোরকানিয়া গ্রামের জনৈক আব্দুল মান্নানের ধান ক্ষেতে একটি গলিত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করেন। পরে নাইমের স্বজনেরা লাশটি শনাক্ত করে।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ বিকৃত হয়ে যাওয়ায় প্রাথমিক সুরতহালে হত্যার বিষয়ে নিশ্চিত হওয়া কঠিন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category