• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

নিখোঁজের নয় দিন পর ধানক্ষেতে পাওয়া গেল শিশুর অর্ধগলিত লাশ

Lovelu / ৩৯৫ Time View
Update : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজের নয় দিন পর ধান ক্ষেত থেকে নাইম মিয়া (৬) নামে এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার শান্তিরাম ইউনিয়নের ফোরকানিয়া গ্রামের একটি ধান ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়। শিশু নাইম ওই ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের মো. আনিছুর রহমানের ছেলে।

থানা পুলিশ ও নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে গিয়ে বাড়িতে ফিরে আসেনি শিশু নাইম। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গত ৫ নভেম্বর রাতে তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

শনিবার দুপুরে ফোরকানিয়া গ্রামের জনৈক আব্দুল মান্নানের ধান ক্ষেতে একটি গলিত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করেন। পরে নাইমের স্বজনেরা লাশটি শনাক্ত করে।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ বিকৃত হয়ে যাওয়ায় প্রাথমিক সুরতহালে হত্যার বিষয়ে নিশ্চিত হওয়া কঠিন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category