• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মতলব উত্তরে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

Lovelu / ৪২৭ Time View
Update : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তর উপজেলায় শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (২১ অক্টোবর)বিকালে উপজেলার ঘনিয়ারপারাস্ত শেখ রাসেল (প্রস্তাবিত) মিনি স্টেডিয়ামে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এবং স্থানীয় মুসা বেপারী, বজলুল গনি, বিদ্যুৎ চন্দ্র শীল, মমিনুল ইসলাম, আমির হোসেন মোল্লা, বজলু ঢালী, মিজান মোল্লা, নাসির মোল্লা ও সাগর প্রধান আয়োজিত শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান।

ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক একেএম আজাদ এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, ছেংগারচর পৌর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক চান মিয়া বেপারী, ঘনিয়ারপার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আব্দুর রশিদ মোল্লা, ছেংগারচর পৌরসভার সাবেক কমিশনার আব্দুল ওয়াদুদ মাস্টার, সাবেক কমিশনার মুজিবুর রহমান প্রধান, ছেংগারচর পৌর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মিলন প্রধান প্রমুখ।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার নির্দিষ্ট সময়ে এক এক গোলে খেলা ড্র থাকলে খেলা ট্রাইবেকারে গড়াই। ট্রাইবেকারে ছেংগারচর কিংস ইলেভেন একাদশকে ৫-৪ গোলের ব্যবধানে দশানী ফুটবল একাদশ এর কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। খেলায় রেফারি দায়িত্ব পালন করেন সালাউদ্দিন এবং সহকারি রেফারি দায়িত্ব পালন করেন বজলুল গনি ও বিদ্যুৎ চন্দ্র শীল।

উল্লেখ্য, ১৬টি দল নিয়ে নকআউট ভিত্তিতে এই মাঠে পঞ্চম বারের মতো এই শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category