• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
Headline
সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ

মতলব উত্তরে শেখ রাসেল দিবস পালিত

ষড়যন্ত্র মোকাবেলা করতে সকলকে সচেতন থাকতে হবে…. এম এ কুদ্দুস

Lovelu / ২৭০ Time View
Update : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

‘শেখ রাসেল নির্ভরতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ এ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় শেখ রাসেল দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৮ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান, উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আওরঙ্গজেব, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোহাম্মদ রিপন হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ফারুক আলম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. সাইফুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মো. শাহজাহান, সাংবাদিক ইসমাইল খান টিটু, লুধুয়া হাইস্কুল এণ্ড কলেজের শিক্ষক মোহাম্মদ জানেবুল, পাঁচানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সিহাব, লুধুয়া হাইস্কুল এণ্ড কলেজের শিক্ষার্থী লামিয়া আক্তার।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে যে ষড়যন্ত্রের কথা বলেছিলেন, তাঁরই অংশ হিসেবে এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সকলকে সচেতন থাকতে হবে।
তিনি আরো বলেন, শেখ রাসেল বন্ধুবৎসল, প্রাণচাঞ্চল্যে ভরপুর এক শিশু ছিলেন। তাঁর মতো এ রকম ঘৃণিত হত্যার শিকার যেন কেউ না হয়। পৃথিবীর সব শিশু যেন নিরাপদে বেড়ে ওঠে। রাসেল দিবসে শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার শপথ নিতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিবাদ করার শক্তি ও সাহস যোগাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে দূরদর্শিতা নিয়ে কাজ করছেন, তা বাস্তবায়নের জন্য এদেশের লক্ষ্য লক্ষ্য রাসেলকে একযোগে কাজ করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা করা সম্ভব হবে বলে জানান

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category