• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

ছিনতাই মামলার মূল আসামী সিজু গ্রেফতার

পূজা মন্ডপে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার রাতুল রাজভরের স্ত্রী- সন্তান

Lovelu / ২৪৮ Time View
Update : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জের আলোচিত শারদীয় দুর্গা পূজা মন্ডপে যাওয়ার পথে ছিনতাইয়ের ঘটনার মূল আসামীকে আটক করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম ও এসআই জসীম উদ্দীনের নেতৃত্বে ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা নামক স্থান থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মূল আসামী উপজেলার কামারদহ ইউনিয়নের বকসীচর গ্রামের সোলেমান মিয়ার ছেলে সিজু মিয়া (৩৫)।

এ মামলা সূত্রে জানা যায়, বর্তমান শারদীয় দুর্গাপূজার সপ্তমীর দিন বোরবার রাত ৯ টার দিকে মধ্যপাড়ার বাসিন্দা রাতুল রাজভর স্ত্রী সন্তান নিয়ে গাড়িতে পূজা মন্ডপে যাচ্ছিল। এসময় সিজু সহ তার সঙ্গীরা পৌর শহরের অনুউল্লা সুপার মার্কেট সংলগ্ন এলাকায় রাতুল ও তার স্ত্রীর আনুমানিক সাড়ে তিন ভরি স্বর্ণ ছিনতাই করে নিয়ে তাদের মারধর করে। যার আনুমানিক মূল্য প্রায় পৌনে তিন লাখ টাকা। এঘটনায় ওই দিন রাতেই কেন্দ্রীয় দূর্গা মন্দিরের পক্ষ থেকে প্রায় ঘন্টাব্যাপী ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করা হয়। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। এঘটনায় সোমবার গোবিন্দ কুমার রাজভর ওরফে মোনা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এবিষয়ে সাংবাদিকদের গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দিন জানান, উক্ত ছিনতাই মামলার মূল আসামী সিজু কে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category